নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাসুদুজ্জামানের ঈদ সামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৩৮, ২০ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাসুদুজ্জামানের ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মডেল গ্রুপের কর্ণদার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মার্চ বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রিয়াজুল হাসান রিনাজ-এর সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ প্রীতম, যুবদল কর্মী মো: তানিম, মো: কনক, মো: রোমান, মো: ফরিদ, মো: সেলিম, মো: রতন, মো: রুবেল ও রাকিব প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন