নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ঈদের পোশাকের প্রলোভনে বন্দর থেকে শিশু অপহরণ, শ্যামপুরে উদ্ধার : আটক ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৭, ২১ মার্চ ২০২৬

ঈদের পোশাকের প্রলোভনে বন্দর থেকে শিশু অপহরণ, শ্যামপুরে উদ্ধার : আটক ১

নারায়ণগঞ্জের বন্দর থেকে ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে মোহাম্মদ হোসেন নামে  ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয় শিশুর পরিবারকে। 

মুক্তিপনের ১৫ হাজার টাকা পাওয়ার পর অপহরণকারী আলী হোসেন রাজধানীর শ্যামপুরের একটি বাড়িতে শিশুটিকে  তালাবদ্ধ করে রেখে গ্রামের বাড়ি পটুয়াখালি চলে যায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বন্দর উপজেলার চাঁনপুর এলাকা থেকে নিখোঁজ হয় হোসেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ  তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

তার কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শিশুটিকে  ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। 

শনিবার (২১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সি। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে.।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন