শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৪, ২৩ মার্চ ২০২৬
রূপগঞ্জে স্বামীকে জিম্মি করে শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২৩ মার্চ ) সকালে ভুক্তভোগী মুন্নি বেগম রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন । এর আগে ভোর সাড়ে ৪ টার দিকে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ভোর সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগীর স্বামী ঘরের বাইরে টয়লেটে যাওয়ার সুযোগে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় আফজাল খান (৩৮) ও তার অজ্ঞাতনামা এক সহযোগী ঘরে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূর মুখ চেপে ধরে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।
পরে স্বামী শহিদুল ইসলাম ঘরে ঢুকলে তাকেও ছুরি ধরে জিম্মি করা হয়। পরে তার সাড়ে ৩ ্বছরের শিশু পুত্রকে হত্যার হুমকি দিয়ে প্রথমে অজ্ঞাতনামা সহযোগী এবং পরে আফজাল খান গৃহবধূকে ধর্ষণ করে।
এছাড়া অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বিষয়টি প্রকাশ করলে মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) সাবজেল হোসেন জানান, অভিযোগকারীরা এখানে আছে প্রতিটি অভিযোগের ক্ষেত্রেই আমরা তদন্ত করে ব্যবস্থা নেই। আমাদের তদন্ত কর্মকর্তা আছেন, তিনি অভিযোগকারী সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিবেন।