শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:৪০, ২৪ মার্চ ২০২৬
একদিকে প্রশাসন অন্যদিকে পঞ্চায়েত কমিটির তোপের মুখে পরে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎতে ফিরে আসার অঙ্গীকার করেছে সারোয়ার (২৫) নামে এক মাদক কারবারি।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় পঞ্চায়েত কমিটিকে সাথে নিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী থানায় এসে মাদক ব্যবসা করবে না বলে আত্মসমর্পণ করে মুচলেকা দেন। আত্মসমপণকারী মাদক কারবারি সারোয়ার বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাদক কারবারিদের অত্যাচারে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। মাদক বিক্রি বেড়ে যাওয়ার কারনে উল্লেখিত ওয়ার্ডের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারীপাড়াসহ এর আশেপাশের এলাকাগুলোতে অহরহ ঘটছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে করে জানমালের চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ জনগন।
আত্মসমর্পণকারী মাদক কারবারি সারোয়ার বলেন, আমার কারনে আজ আমার পরিবার বিপদগামী। আমি আমার পরিবার এবং আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎতে ফিরে আসার জন্য থানায় এসে সেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আপনারা আমাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দিবেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদক হল সমাজের একটি ব্যাধি। সমাজ ও পরিবার ধ্বংশের জন্য একজন মাদক কারবারি ও একজন মাদক সেবী যথেষ্ট। মাদক দমনে পুলিশের একাপক্ষে সম্ভব নয়। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতকে এগিয়ে আসতে হবে।
মুচলেকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী পিতা দেলোয়ার হোসেন দেলুসহ সোনাকান্দা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।