শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৮, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২১:০০, ২৫ মার্চ ২০২৬
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৭ জন মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন, খোরশেদ, শামীম, রিয়াজ, মাসুম, কাকন, আনোয়ার হোসেন ও লিমন।
তাদের কাছ থেকে ৫৮০ পুরিয়া হেরোইন ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি ও চুরি মামলায় আবু তাহের, বিল্লাল হোসেন ও হাকিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। এরআগে মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, সাতজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা, দুজনকে চুরি মামলা ও একজনকে ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে।