শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৬, ২৫ মার্চ ২০২৬
ফতুল্লায় পিকআপের চাপায় জুম্মন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরমান (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ফতুল্লার বক্তাবলী চর প্রসন্ননগর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুম্মন বক্তাবলীর চর প্রসন্ননগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, আখিল উদ্দিন নামে এক চালকের কাছ থেকে ইজিবাইক চালক জয়নাল আবেদীন পিকআপ নিয়ে চর প্রসন্ননগর ব্রিজ রোড দিয়ে চালাচ্ছিলেন। এ সময় ব্রিজ পার হয়ে গুচ্ছনগর গ্রামের বাজারে এসে চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর ওপর পিকআপ তুলে দেন।
তাদের উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুম্মানকে মৃত ঘোষণা করেন।
আরমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর লড়ির চালক পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপসহ চালকের এক সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।