শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:৪৫, ২৬ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দূর্ঘটনায় পতিত হয়ে লতারানী মন্ডল (৫০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাষাঢ়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কের শহীদ রিয়া গোপ স্টেডিয়াম (ফতুল্লা স্টেডিয়াম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিলে সেটি সড়কের পূর্ব পাশে সরে যায়।
একই সময়ে রাস্তা পারাপারের সময় পথচারী নারী লতারানী মন্ডল (৫০) আইল্যান্ড ও বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।