নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে অটোরিকশার ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৭, ২৬ মার্চ ২০২৬

বন্দরে অটোরিকশার ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

বন্দরে অটোরিকশার ধাক্কায় ফেরদোসি (৫৮) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কপিলের মোড় পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদোসি খাদিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুজ্জামানের কন্যা ও মৃত জমসেরের স্ত্রী।

জানা যায়, সকালে নিজ বাসা থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ফেরদোসি। পথে কবিলের মোড় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন