নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

যথাযোগ্য মর্যাদায় বন্দরে স্বাধীনতা দিবস পালন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৫, ২৬ মার্চ ২০২৬

যথাযোগ্য মর্যাদায় বন্দরে স্বাধীনতা দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে বন্দর সমরক্ষেত্রের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ৮ টায় সরকারি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজসহ মনোমুগ্ধকর  ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

বন্দর সমরক্ষেত্রের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা প্রশাসন, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন   শিক্ষাপ্রতিষ্ঠান সহ নানা পেশার সাধারন জনগন বিজয় স্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

পরবর্তীতে স্কুল মাঠে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা উপজেলা মিলনায়তনে  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারে সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের  আহবায়ক জসিম উদ্দিন তোতা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, মদনগঞ্জ ফাড়ীর পরিদর্শক মো. নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,আওলাদ হোসেন ও নুর আমিন প্রমুখ। পরে ২’শ ৫২ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশেষ সন্মাননা স্মারক ও আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন