শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৯, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:২০, ২৭ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ রসুলপুর মাঠালা পট্টিতে অগ্নিকাণ্ডে ১১টি টিনসেট ঘর পুড়ে যায়। বিষয়টি অবগত হওয়ার পর শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, টিন, কম্বল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ স্থানীয় জনপ্রতিধিগণ।