নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

মহান স্বাধীনতা দিবসে সোনারগাঁ শেখেরহাটে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৮, ২৭ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে সোনারগাঁ শেখেরহাটে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোনারগাঁও উপজেলার শেখেরহাট এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিল্পপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক। 

তিনি তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মহান স্বাধীনতা দিবসে এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। 

উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এতে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আমির হোসেন শামীম এবং সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত খেলাধুলার মধ্যে ছিল হাড়ি ভাঙা, মোরগ যুদ্ধ, চেয়ার সিটিং, কলাগাছ ভাঙা (ভায়া)সহ বিভিন্ন গ্রামীণ খেলা যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন