নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৯, ২৯ মার্চ ২০২৬

রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি রামদা ১টি কাটার ও ৪৯ পিস ইয়াবাসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব দিঘীবরাব ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন। এতে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ওই তিন জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন