নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পেট্রোল পাম্প মনিটরিং ট্যাগ অফিসারদের সাথে সদর ইউএনও’র মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ২২:২৬, ৩০ মার্চ ২০২৬

পেট্রোল পাম্প মনিটরিং ট্যাগ অফিসারদের সাথে সদর ইউএনও’র মতবিনিময় সভা

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে নারায়ণগঞ্জ সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। 

সভায় দায়িত্ব প্রাপ্ত অফিসারদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় এবং প্রতিটি পেট্রোল পাম্পের জ্বালানি তেলের মজুদ সরবরাহ ও বিপণন কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে তাদের অবহিত করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন