শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৮, ৩০ মার্চ ২০২৬
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিরোধপূর্ন জমিতে স্থাপনকৃত সাইনবোর্ড ও ৭টি সিমানা পিলার উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ওয়ারিশ মালিকসহ ৩ জন আহত হয়।
আহতরা হলো কামাল (৫৫) মেহেদী (২২) ও রিয়াদ (২৫)। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে ২টি মোবাইলসেট ও নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আহত কামাল মিয়া বাদী হয়ে সোমবার (৩০ মার্চ) দুপুরে ২ নারীসহ ১৭ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ পিএম রোড এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে ব্যবসায়ী কামাল মিয়ার সাথে ওয়ারিশ সম্পত্তি নিয়ে একই থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ৫ ছেলে মো: হোসেন ওরফে নুহু তার ভাই আলম, শাহান উল্ল্যাহ, হাবিবুল্লাহ ও ইয়াছিন গংদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
উল্লেখিত বিবাদীগন এক ওয়ারিশ সম্পতি ক্রয় করে প্রতারনার মাধ্যমে আরো তিন ওয়ারিশগনের ৪৩ শতাংশ জমি দখলের পাঁয়তারা করে আসছিল। গত রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় ব্যবসায়ী কামাল মিয়া তার ওয়ারিশ সম্পত্তি গেলে ওই সময় উল্লেখিত প্রতিপক্ষ মোঃ হোসেন ওরফে নুহু ও তার ভাই আলম, শাহান উল্ল্যাহ, হাবিবুল্লাহ ও ইয়াছিন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালিসহ মারমুখী আচরন করে।
এ ঘটনায় প্রতিবেশী মেহেদী (২২) ও রিয়াদ (২৫) বিবাদীদের গালাগালি করতে নিষেধ করলে ওই সময় অপর প্রতিপক্ষ পাভেল, জাহাঙ্গীর আলম, আমির হামজা,আল মামুন ও সৌরভ ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি সোটা ও বাঁশ দিয়ে উল্লেখিতদেরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে তাদের সাথে থাকা নগদ ৮ হাজার ৫০০ টাকা ও ১টি এনড্রয়েট মোবাইল ফোন যার মূল্য ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহতদের ডাক চিৎকারে কামাল মিয়া মিয়া তাদের বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় মো হোসেন ওরফে নুহু, ছালেহা বেগম ও কামরুন নাহার বেগম ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নগদ ৩৫ হাজার টাকা ও ১টি আই ফোন যার মূল্য ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।