নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে সেবায়েত রিপন চক্রবর্তীর আত্মহত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৩, ৩০ মার্চ ২০২৬

বন্দরে সেবায়েত রিপন চক্রবর্তীর আত্মহত্যা

বন্দরে রিপন চক্রবর্তী (৪০) নামে এক সেবায়েত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি রিপন চক্রবর্তী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিঘলদী এলাকার মনির ঠাকুরের ছেলে।

সে দীর্ঘ দিন ধরে সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরের সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিল। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে  ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টায়  বন্দর উপজেলার দিঘলদী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন গণমাধ্যমকে জানায়, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। আত্মহত্যার কোন কারন জানা যায়নি। পুলিশি তদন্ত অব্যহত রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন