শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৮, ৩০ মার্চ ২০২৬
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে একটি চৌকস দল রিয়া গোপ স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।