নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২১, ৩১ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর ব্রিজের ওপর চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। গুলিবিদ্ধ আহত চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

জানা যায়, চাঁদপুর জেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌছালে পিছন দিক থেকে ৪ টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তাকে বহনকারী নোয়া (ঢাকা মেট্রো চ-১৫-৯৯৭৮) গাড়ির গতিরোধ করে।

এক পর্যায়ে তাকে বহনকারী নোহার চালকের সাথে ডাকাত দলের ধ্বস্তাধস্তি হয়। পরে তাকে ডাকাত দলের এক সদস্য ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন সৌদি রিয়েল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আহত ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরর ছেলে। পরে গুলিবিদ্ধকে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।

গুলিবর্ষণের প্রশ্নে তিনি বলেন, গুলির শব্দ হওয়ায় গুলি হয়েছে বলে ধারণা করছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন