নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৮, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৪৯, ১ এপ্রিল ২০২৬

না’গঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উদ্ধোধন কার্যক্রম শেষে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোপণ করা গাছগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এছাড়াও তিনি বলেন, কাঁচপুর সেতু ও আশপাশ এলাকায় সবসময় যানজট লেগে থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাট গড়ে ওঠায় এই যানজট সৃষ্টি হচ্ছে। 

এসব বিষয়ে হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তারা যদি কার্যকর ভূমিকা না রাখে, তাহলে জেলা পুলিশের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি পরিবহন টিকিট কাউন্টারগুলো দ্রুত মহাসড়কের পাশ থেকে সরিয়ে নতুন নির্মাণাধীন বাস টার্মিনালে স্থানান্তরের দাবি জানান। 

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ সড়ক ও জনপদে ১০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আগামী ৬ মাসের মধ্যে সড়ক ও জনপদ দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন