শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৭, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৮, ১ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো: টিটু চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ৪ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিবাদীরা হলো- সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড আওলাবন এলাকার অরুন মুন্সীর ছেলে মো: শফিকুল ইসলাম, উত্তর আজিবপুর এলাকার মৃত একাব্বর আলীর ছেলে মো: দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড মিজমিজি কান্দাপাড়া এলাকার অহিদুল ইসলাম, উত্তর আজিবপুর কোনাপাড়া এলাকার মো: রশিদ’সহ আরো ২ থেকে ৩ জনকে অজ্ঞাত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বাদী উল্লেখ করেছেন তার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার জেরে এই মিথ্যা তথ্য ছড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে (টিটু চৌধুরীর) তার কণ্ঠ সদৃশ ভয়েস রেকর্ড তৈরি করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
বাদী উল্লেখ করেন, রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কারণে স্বার্থান্বেষী এই মহলটি তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এবং তাকে হেয় প্রতিপন্ন করতে এই জঘন্য পথ বেছে নিয়েছে। ছড়িয়ে পড়া ভয়েস রেকর্ডটি সম্পূর্ণ বানোয়াট ও প্রযুক্তির মাধ্যমে কারসাজি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
টিটু বলেন, “আমার সুনাম প্রশ্নবিদ্ধ করতে এবং সামাজিকভাবে বিপদে ফেলতে একটি পক্ষ এআই প্রযুক্তি ব্যবহার করে আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগে আরো উল্লেখ করেছেন তিনি গত ২৮ মার্চ নব গঠিত চিটাগাংরোড রেন্ট-এ কার মালিক সমিতির সভাপতি হন। উক্ত রেন্ট-এ কার মালিক সমিতির পূর্বে ২নং বিবাদী সভাপতি, ৩নং বিবাদী সিনিয়র সহ-সভাপতি এবং ১নং বিবাদী ছিলেন ক্যাশিয়া।
আমি উক্ত সমিতির সভাপতি হওয়ার কারনে বর্ণিত বিবাদীগন পরস্পর যোগসাজসে ব্যক্তি আক্রোশের জেরে আমার নামে একটি ভয়েজ রেকর্ড এআই (অ.ও)’র মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে আমাকে সামাজিক ভাবে হেয়পতিপণ্য করার চেষ্টা করছে এবং কমিটির প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি’র নিকট আমাকে খারাপ সাজাইয়া কমিটির বিষয়টি বানচাল করার অপচেষ্টায় লিপ্ত আছে।
বিষয়টি আমার নজরে আসলে আমি বিভিন্ন ভাবে খোঁজখবর নিয়ে বর্ণিত বিবাদীগন আমাকে কমিটি হতে বাতিল করার অসৎ উদ্দেশ্যে উল্লেখিত ঘটনা ঘটাইয়াছে। সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড রেন্ট-এ কার মালিক সমিতির অফিসের সামনে আমি বিবাদীদেরকে উল্লেখিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করিলে তারা আমাকে কোন সঠিক উত্তর না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। তখন আমি প্রতিবাদ করিলে বিবাদীরা আমাকে ধাক্কা মারে এবং অন্যান্য সকল বিবাদীরা আমাকে মারপিট করার জন্য উত্তেজিত হয়।
তখন বিবাদীরা আমাকে মারপিট করতে না পেরে বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি আমাদের মালিক সমিতির লোকজনদের সাথে এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করি।
এই অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করে জানায়, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।