নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে মিশুক গাড়ী চুরির ২১দিন পর থানায় অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৯, ১ এপ্রিল ২০২৬

বন্দরে মিশুক গাড়ী চুরির ২১দিন পর থানায় অভিযোগ

বন্দরে চালক কর্তৃক মিশুক গাড়ী চুরি ঘটনার ২১ দিন পর অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মিশুক মালিক মাসুদ মিয়া বাদী হয়ে মিশুক চালক সাদ্দামকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর কবরস্থান রোডস্থ সোহানের গ্যারেজ থেকে ওই মিশুক গাড়ীটি চুরি করে নিয়ে যায় চালক।

জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর স্কুলরোড এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুদ মিয়া দীর্ঘ দিন ধরে মিশুক গাড়ী ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ আসছে।

এ সুবাদে একই থানার মাহামুদনগর এলাকার কালু মিয়ার ছেলে সাদ্দাম দীর্ঘ ১৮ মাস ধরে মিশুক মালিক মাসুদ মিয়ার মালিকানাধীন  মিশুক গাড়ী চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টায় মিশুক চালক সাদ্দাম কাজের উদ্দেশ্যে উল্লেখিত গ্যারেজ থেকে মিশুক গাড়ী বের করে নিয়ে গিয়ে দীর্ঘ ২১ দিনেও গ্যারেজে ফিরেনি। অনেক সস্থানে খোঁজাখুঁজি করে মিশুক গাড়ী ও চালোকের কোন সন্ধান পাওয়া যায়নি। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন