নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে প্রেমের ফাঁদে গনধর্ষণের শিকার কিশোরী, মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৫, ১ এপ্রিল ২০২৬

বন্দরে প্রেমের ফাঁদে গনধর্ষণের শিকার কিশোরী, মামলা

বন্দরে ১৪ বছরের এক কিশোরীকে গনধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরী পিতা বাদী হয়ে বুধবার (১লা এপ্রিল) সকালে লম্পট প্রেমিক রিফাত ও তার সহযোগী অপর ধর্ষক রোমানের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। 

এর আগে গত রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদম এলাকার নির্জনস্থানের ৪ ফুট উচ্চতা  দেয়াল নির্মানকৃত জমিতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বুধবার দুপুরে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরিক্ষার পর ২২ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  বাদী মেয়ে স্থানীয় একটি স্কুল থেকে ৮ম শ্রেণীতে পাশ করে পড়ালেখা বন্ধ করে বর্তমানে বাড়ীতে রয়েছে।  বাদী মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  একটি টিকটক আইডি রয়েছে। উক্ত টিকটক আইডির মাধ্যমে বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) এর সাথে পরিচয় হয়। সে সুবাদে রিফাত বাদী মেয়ের সাথে প্রতিনিয়ত কথাবার্তা বলে। 

এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক রিফাত বাদী মেয়েকে দেখা করার জন্য বন্দর খেয়াঘাটে আসতে বললে ওই সময় বাদী মেয়ে জানায় তার কাছে ভাড়া নেই। তখন বাদী মেয়ে একটি বিকাশ নাম্বার দিলে প্রেমিক রিফাত ওই বিকাশ নাম্বারে ৫০০ টাকা পাঠায়। টাকা পাওয়ার পর গত রোববার (২৯ মার্চ) সকাল ৬টায় বাদী কিশোরী মেয়ে বাড়ী কাউকে না জানিয়ে সুদূর চাঁদপুর সদর থানার লঞ্চঘাট হইতে নারায়ণগঞ্জ সদর থানার লঞ্চঘাটে নেমে পড়ে। 

ওই সময় প্রেমিক রিফাত ফোন করে ওই কিশোরীকে বন্দর খেয়াঘাটে আসতে বলে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টায় প্রেমিকের কথামতে বন্দর খেয়াঘাটে আসলে ওই সময় রিফাত তাকে নিয়ে মিশুক যোগে বিভিন্ন স্থানে  ঘোরাফেরা করে ওই দিন বিকেল ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল নামক নির্জনস্থানে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট দেওয়াল নির্মানকৃত জমি মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে উক্ত কিশোরী তার প্রেমিক রিফাতের বন্ধু রোমানকে দেখতে পায়। 

ওই সময় প্রেমিক রিফাত ও তার বন্ধু রোমান বিভিন্ন কথাবার্তা বলে উক্ত কিশোরী সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। বাদী মেয়ে তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিক রিফাত তার বন্ধু রোমানের সহায়তায় বাদী মেয়েকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে মাটিতে ফেলে জোর পূর্বক পরিহিত জামা সালোয়ার খুলে স্পর্শকাতরস্থানে হাত দেয় এবং ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। 

ওই সময় লম্পট প্রেমিকের বন্ধু রোমান দেওয়ালের পাশে দাঁড়িয়ে পাহারায় ছিল। লম্পট প্রেমিক রিফাত ধর্ষন শেষে  দেওয়ালের পাশে দাঁড়িয়ে পাহারা দিলে ওই সময় লম্পট প্রেমিক রিফাতের বন্ধু রোমান উক্ত কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, গনধর্ষণের ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সে সাথে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন