নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক ও তার ছেলে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩০, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ২ এপ্রিল ২০২৬

ফতুল্লায় রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক ও তার ছেলে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার

ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে মো. ওয়াসিম (২২) কে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছ ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। 

এ সময় রেজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। 

অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।

সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন