নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৪, ২ এপ্রিল ২০২৬

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে নারী ও শিশু নির্যাতন  মামলার ওয়ারেন্টভূক্ত স্বামী/স্ত্রীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর কবরস্থান রোড এলাকার আমিন হাওলাদারের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাফর (৫০) ও তার স্ত্রী নূর নেসা বেগম (৪০) ও একই থানার মুরাদপুর এলাকার গোলজার হোসেন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী কবির হোসেন (৪৫)।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১লা এপ্রিল) রাতে ও বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বন্দর থানার পৃথক এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন