শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৯, ২ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মোঃ ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ মোটরসাইকেল যোগে উল্টো পথে সাইনবোর্ড এলাকা থেকে শিমরাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।