শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৩, ৩ এপ্রিল ২০২৬
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক বিরোধী স্লোগান দিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই র্যালি অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টি এইচ তোফার নেতৃত্ব মাদক বিরোধী এই র্যালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিএনপি নেতা টিএইচ তোফা বলেন, মাদক কারবারিরা যতই বড়ো প্রভাবশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে আইনের আওতায় আনা হবে। একজন মাদক সেবী সন্তান পরিবার ও সমাজ ধংস করে দেয়। যাদের সন্তান মাদক সেবনে আসক্ত হয়েছে, এখনো সময় আছে তাদেরকে ফিরিয়ে আনুন। আর যাদের জন্য আপনার সন্তান মাদক সেবনে আসক্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেন।
এই ৪নং ওয়ার্ডে আজ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হলো। যারা এই ওয়ার্ডে মাদক ব্যবসা করেন তাদের নামের তালিকা করা হয়েছে। এই ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী এবং মাদকের আশ্রয় প্রশ্রয় দাতার থাকতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ বিষয়ক সম্পাদক মো: মাহাবুব হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের যুগ্ন-সাধারণ সম্পাদক টিএইচ ফয়সাল, প্রচার সম্পাদক মো. কবির হোসেন মোড়ল, অর্থ সম্পাদক মো. হারুন আর রশিদ, নাসিক ৪নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. হাবিবুর রহমাস হাবিব, সদস্য সচিব কানন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি মো. শফিকুর ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাদেক হোসেন, কৃষক দল নেতা মো. মামুন হোসেন অপু, তরুণ দল নেতা ফাহাদ, যুবদল নেতা মো. হোসেন, মো. মনির হোসেন সাউদ, মো. মামুন, মো. মোফাজ্জল, মোসা. ফাতেমা মান্নান, মোসা. খাদিজা, মোসা. জবা আক্তার’সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।