শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ৩ এপ্রিল ২০২৬
বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ফতুল্লা থানার টগারপাড়া এলাকার শফিক হোসেনের ছেলে ফিহাদ হোসেন (২২) বন্দর থানার ফরাজিকান্দা খালপাড় এলাকার কামাল মিয়ার ছেলে হৃদয় (২১) একই এলাকার সুলতান মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (১৯) ও একই থানার সোনাকান্দা এলাকার হাছান মিয়ার ছেলে শিমুল হাসান তৌহিদ (২১)।
আটককৃতদের শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, রাতের বেলায় অযথা রাস্তায় ঘোরাঘুরি অপরাধে চোর ও ছিনতাইকারী সন্দেহে এদেরকে আটক করা হয়। আটককৃতদের পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়।