নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে এসির পানি পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৫, ৩ এপ্রিল ২০২৬

বন্দরে এসির পানি পড়া নিয়ে সংঘর্ষ, আহত ১

বন্দরে এসির পানি পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজু (৪০) নামে এক যুবক আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা বাড়ি ভাংচুর করে দোকানে তারা মেরে দেয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বন্দর থানার  কদম রসুল দরগাহ শরীফের সামনে এ ঘটনাটি ঘটে। এদিকে হামলাকারীরা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশ এনে উল্টো আহতের পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।

জানা গেছে, বন্দরের নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফের সামনে আব্দুর রশিদ মিয়ার বাড়ি পাশে রমজান মিয়ার বাড়ির এসির পানি পড়ে জায়গাটি নোংরা হয়। এ ঘটনায়   আব্দুর রশিদ প্রতিবাদ করলে ওই সময় প্রতিপক্ষ রমজান মিয়া ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে  তাকে লাঞ্ছিত করে।

পিতাকে লাঞ্ছিত করার সংবাদ পেয়ে ছেলে রাজু এসে এর প্রতিবাদ করলে ওই সময় কাইতাখালী এলাকার মুগা মিয়ার ছেলে মোতালেবেরে নির্দেশে কদম রসুল এলাকার শাহজাহান মিয়ার ছেলে স্বপন, তার স্ত্রী রুমী, মনা মিয়ার ছেলে রমজান, তার স্ত্রী জাকিয়া ও মেয়ে মীম মিলে রাজুকে ঘরের মধ্যে আটক করে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। 

পরে তাকে অন্যান্য লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে হামলাকারীরা উল্টো ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশ এসে আহতের পরিবারকে বিভিন্ন হুমকি দেয়। আহতের পরিবার থানায় অভিযোগ করতে গেলে থানার দারোগা মোতালিত আহতের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও অসাদারচণ করে বলে অভিযোগ রয়েছে।

 এ বিষয়ে বন্দর থানার ওসি বলেন, আমরা দুই পক্ষের অভিযোগ নেব। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর দারোগা মোতালেবের বিষয়টি দেখছি। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন