নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৯, ৩ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আড়াইহাজারে সামিয়া (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সামিয়া উপজেলার কামরানীচর এলাকার বাসিন্দা সজিবের স্ত্রী।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামরানীচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সামিয়া নিজ ঘরের টিনসেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন