নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৭, ৩ এপ্রিল ২০২৬

বন্দরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

বন্দরে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রিফাত ও রোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো-  কদম রসুলের  রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে মো. রিফাত (২১) এবং   একই থানার বাগবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে মো. নোমান (২১)।  শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে টিকটক আইডির মাধ্যমে রিফাত পরিচিত হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মার্চ ভিকটিমকে বন্দর ঘাটে ডেকে নিয়ে রিফাত তাকে মিশুকযোগে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ কদমরসুল এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে যায়। 

সেখানে রিফাত ও রোমান মিলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে মাটিতে ফেলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামিরা নেশাদ্রব্য সেবন করে এবং কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমের বাবা বন্দর থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার রুজু হওয়ার পর র‌্যাব-১১ ও নারায়ণগঞ্জ সিপিএসসি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় ৩ এপ্রিল তারিখ সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। 

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন