নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০৫, ৪ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অন্য কোথায় হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, এশিয়ান হাইওয়ে সড়কের ঢালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে অন্য কোথায় হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন