নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে সৌদি ফেরত যুবক নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৭, ৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫৭, ৪ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে সৌদি ফেরত যুবক নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

আড়াইহাজারে সৌদি আরব থেকে দেশে ফেরার পর মো. সুমন (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মো. রওশন আলী আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জানা গেছে, নিখোঁজ যুবক মো. সুমন দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সুমনের বাবা মো. রওশন আলী জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ছেলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরে গত ২৮ মার্চ রাতে সৌদি আরবপ্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরে এসেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

জিডিতে নিখোঁজ সুমনের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।

পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে দেশে ফিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত তাঁর সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন