শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩০, ৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩১, ৪ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) এবং সরকারি খাস জমি দখল করে এবং সড়কের পাশে চলাচলের রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ভাঙ্গাড়ীর দোকানসহ বিভিন্ন দোকান। এত ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরত পথচাররীরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে যেকোনো সময় বড় দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব ভাঙ্গাড়ী দোকানে প্রকাশ্যেই বেচাকেনা হচ্ছে বিভিন্ন চোরাই মালামাল। বিভিন্ন বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবন থেকে চুরি হওয়া গ্রিল, তার, পাইপ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী রাতের আঁধারে এসব দোকানেই বিক্রি করা হয়। সড়কের একাংশ এসব ভাঙ্গাড়ী মালের দখলে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখাগেছে, সিদ্ধিরগঞ্জ-আদমজী ইপিজেড সড়কের পূর্ব পাশের ওমরপুর বটতলা সংলগ্ন সরকারী জায়গায় অস্থায়ী শেড তৈরি করে অবৈধভাবে ফুটপাত ও মূল সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছে সামছুল হক ও সাদ্দাম নামে ভাংগাড়ীর দুই দোকান।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এসব অবৈধ স্থাপনা ও চোরাই মালের দোকানগুলো উচ্ছেদ করতে হবে। ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিও দাবি করেছেন সাধারণ মানুষ।