নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকান্ড, ১২ লাখ টাকা ক্ষতিসাধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৪, ৪ এপ্রিল ২০২৬

বন্দরে মুদী দোকান ও গোডাউনে অগ্নিকান্ড, ১২ লাখ টাকা ক্ষতিসাধন

বন্দরে অগ্নিকান্ডের ঘটনায় একটি মুদী দোকান ও একটি গোডাউন পুড়ে গিয়ে ১২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার মদনগঞ্জ বটতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিক রাসেল জানান, লোক মারফতে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখতে পাই দোকানের ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরলে আমিসহ স্থানীয় এলাকাবাসী বন্দর ফায়ার সার্ভিসকে খবর দেই।  এ ঘটনায়  মুদী দোকান ও গোডাউন পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। 

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আমাদের দুইটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। সে সাথে  অগ্নিকান্ডের স্থান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন