নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে প্রবাস ফেরৎ যুবককে ৩৪ ধারায় আদালতে প্রেরণ, তোলপাড়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩১, ৫ এপ্রিল ২০২৬

বন্দরে প্রবাস ফেরৎ যুবককে ৩৪ ধারায় আদালতে প্রেরণ, তোলপাড়

উৎকোচ না পেয়ে সদ্য প্রবাস ফেরৎ রেমিট্যান্স যুদ্ধা  শিমুলকে আটক করে  ৩৪ ধারায় আদালতের প্রেরণ করার ঘটনায়  বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রোববার (৫ এপ্রিল) বিকেলে আটককৃত শিমুলের পিতা বাচন মিয়া পুলিশের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের কাছে এর র্তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়েছে।

তিনি গণমাধ্যমকে আরো  জানান, তার ছেলে শিমুল গত ৩ মাস পূর্বে সৌদিআরব থেকে ছুটি নিয়ে দেশে আসে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় প্রবাস ফেরৎ যুবক শিমুল দোকান থেকে  সদাই কেনার জন্য তার নিজ বাড়ি থেকে  মদনগঞ্জ পিএম রোড এলাকায় আসে। 

ওই সময় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ তাকে সন্দেহ জনক ভাবে আটক করে উৎকোচ দাবি করে। ওই সময় প্রবাস ফেরৎ যুবক শিমুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় পুলিশ ক্ষিপ্ত হয়ে প্রবাস ফেরৎ যুবককে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে পুলিশ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন