নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে মাদ্রাসা সভাপতি আবুল কাশেমের মুক্তির দাবিতে মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৮, ৫ এপ্রিল ২০২৬

বন্দরে মাদ্রাসা সভাপতি আবুল কাশেমের মুক্তির দাবিতে মানববন্ধন

বন্দরে জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসা পরিচালনা কমিটির  সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বাদশার মুক্তির দাবিতে মানববন্ধন উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক শিক্ষার্থীরা। রোববার (৫ এপ্রিল) বেলা সকাল ১১ টায়  মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, আলহাজ্ব আবুল কাশেম বাদশা একজন শিক্ষানুরাগী। তাকে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন  মাওলানা শাহ মোয়াজ্জাম, মাওলানা গোলাম পাঞ্জেতন, মাওলানা আল মেরাজ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সোয়াইব রেজা, মাওলানা সাইফুল ইসলামসহ  স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন