শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৪, ৫ এপ্রিল ২০২৬
ফতুল্লায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে বক্তাবলি ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ইটভাটায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় পুলিশ ও র্যাব সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, “জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনা আজকের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”