নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বলাৎকারে বাধা দেয়ায় শিশু সৈকতকে হত্যা করে কিশোর জীবন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২১, ৮ এপ্রিল ২০২৬

বলাৎকারে বাধা দেয়ায় শিশু সৈকতকে হত্যা করে কিশোর জীবন

ফতুল্লায় বলাৎকারের ঘটনায় বাধা দেওয়ায় ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী সৈকত ইসলামকে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।  এর আগে, সোমবার (৫ এপ্রিল) বিকেলে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর উত্তর নরসিংহপুর এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকার বাসিন্দা মো. রঞ্জুর ছেলে সৈকত ইসলাম (৭) গত ৫ এপ্রিল বিকেলে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে হাজী হাশেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ইট দিয়ে থেঁতলানোর চিহ্নসহ আঘাতের দাগ ছিল এবং শরীরে নির্যাতনের আলামত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. সজিব মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত রহস্য উদঘাটন করেন। পরে নরসিংহপুর এলাকা থেকে মো. জীবন মিয়া (১৫+) নামের এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন,  আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে আমরা একটি কিশোরের পরিধেয় পোশাক সনাক্ত করি, পরবর্তীতে তার সূত্র ধরে অপ্রাপ্তবয়স্ক জীবন মিয়াকে পুলিশের হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে।

তিনি আরো বলেন, আটককৃত জীবন মিয়া বলাৎকারে আসক্ত ছিল, সে শিশু সৈকতকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে সৈকত বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে সে ঘটনাস্থলেই ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন