নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগকারিকে আটক, ৩৪ ধারায় আদালতে প্রেরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৭, ৮ এপ্রিল ২০২৬

বন্দরে অবৈধ বিদ্যুৎ সংযোগকারিকে আটক, ৩৪ ধারায় আদালতে প্রেরণ

বন্দরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অপরাধে আবু সাঈদ (২৭) নামে এক অবৈধ বিদুৎ সংযোগকারিকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। আটককৃত আবু সাঈদ বন্দর থানার মদনগঞ্জ এলসি রোড এলাকার রাজু প্রধানের ছেলে।

আটককৃতকে বুধবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, আবু সাঈদ মিয়া গত বুধবার রাতে অবৈধ ভাবে বিদুৎ সংযোগ দেওয়ার সময় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ তাকে আটক করে।

পরে আটককৃত আবু সাঈদের স্বজনরা উল্লেখিত ফাঁড়ি পুলিশকে মোটা অংকের টাকা উৎকোচ দিলে পুলিশ আটককৃতকে বুধবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন