নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে একেএস ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১১, ৮ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে একেএস ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘একেএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগাঁ’ নামে একটি ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করে। ওই সময় ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কলেজ রোডে কাঁচপুর রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

তিনি বলেন, একেএস ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকাসহ এক্সরে মেশিনের রেডিয়েশন বন্ধ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অপরাধে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

অভিযানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন