শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:১৫, ৮ এপ্রিল ২০২৬
বন্দরে অবুঝ ৩ কন্যা সন্তান ও স্ত্রী মায়া ত্যাগ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্য পাড়ি জমানোর অভিযোগ পাওয়া গেছে প্রতারক স্বামী সজিব ওরফে জুম্মানের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ৩ সন্তানের জননী সাথী আফরিন বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) দুপুরে পাষন্ড স্বামী ও ৩ সন্তানের জনক প্রতারক সজিব ওরফে জুম্মানের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় বন্দর ঝউতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ বছর পূর্বে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে সজিব ওরফে জুম্মানের সাথে একই থানার বন্দর ঝাউতলাস্থ শফি হাজী বাড়ী ভাড়াটিয়া আব্দুল খালেক মিয়ার মেয়ে সাথী আফরিন বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জামিলা জাহান জান্নাত (৭) জেবা সামিহা (৬) ও জয়নব ইবনাথ (৩) রয়েছে। বিয়ের পর থেকে সজিব ওরফে জুম্মান তার স্ত্রী সাথী আফরিনকে ভরনপোষণ করত না।
অভিযোগের বাদীনি অগচরে জসিম ওরফে জুম্মান পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পরে। ৩ সন্তানের জননী সাথী আফরিনের বড় বোন শিল্পী বেগম প্রবাসে বসবাস করে। প্রবাসী বোন পুরান বন্দর এলাকায় বিল্ডিং নির্মান কাজের সমস্ত টাকা তার মা সাফি বেগমের কাছে পাঠায়। সাথী আফরিন মা হিসেব না জানার কারনে উক্ত টাকা সাথী আফরিন এর কাছে থাকে।
প্রবাসী বোনের টাকা দিয়ে ৩ সন্তানের জননী সাথী আফরিন উল্লেখিত নির্মান কাজ চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় বন্দর ঝউতলা এলাকা থেকে প্রতারক স্বামী সজিব ওরফে জুম্মান বিল্ডিং নির্মান কাজের নগদ ৩ লাখ টাকা ও ২ ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে পরকিয়া প্রমিকাকে নিয়ে আত্মগোপন করে।