নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২০, ১০ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

সোনারগাঁয়ে ফুটবল খেলার সময় পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতম চলছে।  শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কাচঁপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আদনান ও আব্রাহাম কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। তারা বাবা-মায়ের সঙ্গে সোনারগাঁয়ের রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুরা মাদরাসায় পড়তো। বন্ধের দিন থাকায় আজ তাদের বাড়ির পাশে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বল পুকুরে পড়ে যায়। বল পানি থেকে তুলতে গিয়ে দুজনই পড়ে যায় এবং মারা যায়।

রনি হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই ভাই পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার মাঝখানে হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। পরে ঘটনাস্থলে থাকা এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশু দুটির বাবা জিয়াউর রহমান বলেন, আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময়ে পুকুরে পড়ে মারা গেছে। আমরা মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছি। সেখানে দাফন করা হবে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন