নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি, যুবদল নেতা মাসুদ বহিষ্কার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:২০, ১১ এপ্রিল ২০২৬

ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি, যুবদল নেতা মাসুদ বহিষ্কার

ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার জেরে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। 

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, "এখানে পূর্ব থেকেই একজন ব্যবসা করছিল, রাজনৈতিক প্রভাব দেখিয়ে ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ পেশি শক্তির মাধ্যমে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, এতে সংঘর্ষ বাদে এবং গোলাগুলির ঘটনা ঘটে।

যেখানে একজন শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়। এই সমস্ত কারণে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে। 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন