নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে মোটর সাইকেল দূর্ঘটনায় পথচারী নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০১, ১১ এপ্রিল ২০২৬

বন্দরে মোটর সাইকেল দূর্ঘটনায় পথচারী নিহত

বন্দরে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল দূর্ঘটনায় বীরেন্দ্র চন্দ্র সরকার (৬৯) নামে এক  পথচারী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী মৃত্যু হয়। নিহত পথচারী বীরেন্দ্র চন্দ্র সরকার কুমিল্লা জেলার চান্দীনা থানার করইয়া এলাকার চন্দ্র মোহন সরকারের ছেলে।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায়  বন্দর উপজেলার  তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল  প্লাজার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় র্দূঘটনা কবলিত স্থান থেকে ঘাতক মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হলেও ওই সময় ঘাতক মোটর সাইকেল চালক কৌশলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে বীরেন্দ্র চন্দ্র সরকার   রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মারাত্মক ভাবে আহত হয়। 

পরে পথচারীরা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।  এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন