নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বসত বাড়ির রান্নাঘরে অগ্নিকান্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:৩৯, ১৩ এপ্রিল ২০২৬

বন্দরে বসত বাড়ির রান্নাঘরে অগ্নিকান্ড

বন্দরে  বসত বাড়ির রান্না ঘরে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে। তবে এ ঘটনায় কোন প্রানহানীর খবর পাওয়া যায়নি। 

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং মাধবপাশাস্থ দিনমজুর নজরুল মিয়ার বাড়ীতে  এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে দিনমজুর নজরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম জানান, আমরা ঘরে বসে কাজ করছিলাম। হঠাৎ রান্না ঘর থেকে আগুন চারদিকে ছড়িয়ে পরে।

স্থানীয় এলাকাবাসী ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রান্না ঘর পুড়ে গিয়ে ৮ হাজার টাকা ও ৭ হাজার টাকা প্লাস্টিকের ব্যাগ পুড়ে যায়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন