নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

চর সৈয়দপুরে অবৈধ মজুদ ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:১০, ১৩ এপ্রিল ২০২৬

চর সৈয়দপুরে অবৈধ মজুদ ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ

ফতুল্লার কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
 
এ সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অবৈধভাবে মজুদের কারণেই সংকট দেখা দিচ্ছে। জ্বালানি তেল মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন