নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৩৫, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০৯, ১৩ এপ্রিল ২০২৬

ফতুল্লায় অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

ফতুল্লায়  বাড়ির গ্রিল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের সদস্যদের চোখ ও হাত বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে। সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদির্শন করেন।
 
পরিবার সূত্রে জানা যায়, ভোরের কিছু পূর্বে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। এরপর হুমায়ুন কবিরের রুমে প্রবেশ করে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে চোখ-হাত বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারের দাবি করলে পরিবারের লোকজন ঘরে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতদের দিয়ে দেয়। যার বর্তমান বাজার মূল্য কোটি টাকার উপরে। পরে ফজরের আজানের সময় ডাকাতরা চলে যায়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজসহ আরও কিছু তথ্য-প্রমাণ তারা পেয়েছেন। 

তবে তদন্তের স্বার্থে এখনই সব বলছেন না। তিনি আশা প্রকাশ করেন অতি শিঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে।

 

 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন