নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ওসমান দোসর অনিক সরদার গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৭, ১৪ এপ্রিল ২০২৬

বন্দরে ওসমান দোসর অনিক সরদার গ্রেপ্তার

বন্দরে  বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের মামলায় ওসমান দোসর হত্যা ও ডাকাতিসহ ৫টি মামলার আসামি অনিক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অনিক সরদার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মহিদ সরদারের ছেলে। 

ধৃতকে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার  (১৪ এপ্রিল) বিকেলে  বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, পুলিশ আক্রান্ত মামলাসহ কমপক্ষে ৫টি মামলা রয়েছে। ফ্যাসিস্ট সরকার আমলে বন্দর  এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

মামলার তথ্য সূত্রে জানা গেছে,  গত বছরের ১৮ জুলাই  বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন  আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায়  আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে সন্ত্রাসী  হামলা চালায় ।

এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন