নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

বন্দরে গণশুনানি : নাগরিক সমস্যার দ্রুত সমাধানে নাসিক প্রশাসকের আশ্বাস

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৬, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৬

বন্দরে গণশুনানি : নাগরিক সমস্যার দ্রুত সমাধানে নাসিক প্রশাসকের আশ্বাস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বন্দরে গণশুনানির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। ‎‎বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত বন্দর কদম রসুল আঞ্চলিক কার্যালয়ে সাপ্তাহিক অফিস করেন তিনি। 

‎‎এ সময় বন্দরের ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন। ‎‎প্রশাসক সাখাওয়াত হোসেন খান মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

‎‎তিনি বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা কাজ করে যাচ্ছে এবং জনভোগান্তি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

‎গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন