নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ব্যাপক বিতর্ক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৬, ১৫ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ব্যাপক বিতর্ক

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪ নং ওয়ার্ড আউল্লা বন এলাকা ও ভূমিপল্লী আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে এ অভিযান সিদ্ধিরগঞ্জে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সকাল ১২ টায় আউল্লাবন এলাকায় মাত্র দেড় ঘন্টা অভিযান চালিয়ে ভূমিপল্লী এলাকায় গিয়ে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানে বকেয়া ও অবৈধ সংযোগ মিলে ৫০ টির মত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভূমিপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত চুলা ব্যবহার করার জন্য প্রতিমাসে নারায়ণগঞ্জ তিতাস কর্মকর্তাদের কথা বলে টাকা নেওয়া হচ্ছে। যেসব ভবন মালিকরা তিতাস কে মাসোয়ারা দিচ্ছে সেইসব ভবনে অভিযান হচ্ছে না। আর যারা মাসোয়ারা দিচ্ছে না তাদের বাড়িতেই অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ।

তারা আরো বলেন, তিতাসের এ অভিযানে আমরা এলাকাবাসী ক্ষুব্দ। নারায়ণগঞ্জের তিতাস গ্যাসের ডিজিএম মনজুরুল আজিম মোহনের উপস্থিতিতে এক বাড়ির মালিক তাকে বলেন, তিতাসের কথা বলে ছয় মাস অন্তর অন্তর আমরা টাকা প্রদান করছি। তখন ডিজিএম মঞ্জুরুল আজিম মোহন ওই বাড়ির মালিকের কাছে জানতে চান আপনি কাকে টাকা দেন বলেন আমরা তার নামে মামলা করব। 

এলাকাবাসীর অভিযোগ, আমাদের সংযোগ বৈধ থাকা সত্ত্বেও আমাদের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তারা কারণ জানতে চাইলে তিতাস গ্যাসের কয়েকজন লোকজন অফিসে যোগাযোগ করতে বলেন এবং সমাধানও করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন। 

তারা আরো বলেন, অফিসে গেলে রাইজার নিয়ে আসতে হলে ৪০ থেকে ৫০ হাজার টাকা তাদের ঘুষ প্রদান করতে হয়। তা না হলে তারা রিপোর্ট করে মোট অংকের জরিমানা আদায় করেন। 

নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম মনজুরুল আজিম মোহন বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়ে যাচ্ছি। অবৈধ গ্যাস সংযোগকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

অবৈধ গ্যাস সংযোগকারীদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করব। অনিয়মের দায়ে আমাদের টিমের একজনকে বাদ দেওয়া হয়েছে এবং  আমাদের কোন কর্মকর্তাও যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন