নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী আত্মহত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:০৮, ১৮ এপ্রিল ২০২৬

বন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রী  আত্মহত্যা

বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে মার্জিয়া(১৫) নামে এক স্কুল  ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি স্কুল ছাত্রী মার্জিয়া শরিয়তপুর জেলার নড়িয়া থানার  চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার সাত্তার মিয়ার মেয়ে।সে র্দীঘদিন ধরে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কদম রসুল মাজার এলাকায় আলমগীরের বাড়ী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর খানা পুলিশ শুক্রবার  সকাল ৯টায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময়ে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী মার্জিয়া নিয়মিত পড়ালেখা না করার কারনে তার পিতা/ মাতা উল্লেখিত স্কুল ছাত্রীকে  বকাঝকা করে। এ ঘটনায় উল্লেখিত শিক্ষার্থী অভিমান করে শুক্রবার দিবাগত রাতে ৩টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময়ে মা/ বাবার সাথে অভিমান করে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন